1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ৬৭ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ! কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি উলামায়ে কেরামের অন্যতম দায়িত্ব :আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী দা.বা. শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’-চিফ প্রসিকিউটর কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাইকগাছায় মাদক কারবারিসহ আটক ৭,সামারি ট্রায়ালে ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সাবেক এমপি ও ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পঠিত
x-mp-10710

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানিয়েছেন, তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কোন হত্যা মামলায় এবং কী কী অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

শফিউল ইসলাম মহিউদ্দিন শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা-১০ আসনে ২০২০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। সেই আসনে এমপি হন চিত্রনায়ক ফেরদৌস।

শফিউল ইসলাম মহিউদ্দিন আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। এফবিসিসিআই (বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন) এবং বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি)-এর সাবেক সভাপতি তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর