1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

কারেন্ট জালের সাইজ নির্ধারণ করা হবে: মৎস্য উপদেষ্টা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পঠিত
munsigang-10765

মুন্সিগঞ্জ প্রতিনিধি::

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কারেন্ট জাল দামে সস্তা হওয়া এবং হালকা হওয়ায় পরিবহনে সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনও নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর। নেট সাইজ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জাল জব্দ করা হচ্ছে। তবে শুধু অভিযান পরিচালনা করে সমস্যা সমাধান করা যাবে না।

এ কারণে সংশ্লিষ্টদের সাথে আলাপ- আলোচনা করে পরিকল্পনা করতে হবে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ। এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর