1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পঠিত
saidpur-10799

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সৈয়দপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বনির্ভর বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি দিবসটি পালন করে।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনায় সভায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য বলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, কাজী একরামুল হক, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার , মহিলা বিষয়ক সম্পাদক গুলশান আরা বাবলী, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী মাকসুদুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, বজলার রহমান, হাফিজ খান, মনোয়ার হোসেন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান জয়,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা বেগম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এরআগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়,বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর