1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুর লা: স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত
saidpur-১০৮৯৬

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) বিকেলে শহরের বিমানবন্দর সড়কে প্রতিষ্ঠান চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।

লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. শফিয়ার রহমার সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. মসিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন জাকির হোসেন মেনন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। পরে ছাত্রছাত্রীদের কয়েকটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিরা প্রতিষ্ঠান চত্বরে এসে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এরপরে অনুষ্ঠিত হয় পুরুষ অভিভাবকদের জন্য ঝুঁড়িতে বল নিক্ষেপ ও মহিলা অভিভাবকদের ভারসাম্য দৌড় এবং স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুঁশি তেমন সাজো প্রতিযোগিতা।

saidpur-10897

শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠ প্রভাষক মো. সাজ্জাদ হোসেন ও সহকারী শিক্ষক ফারিয়া আলম সিলভার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে লায়ন রানা আজহার, লায়ন আবুল খায়ের মোল্ল্যা, লায়ন আলহাজ্ব আলী ইমাম, লায়ন হাসান ইমামসহ অন্যান্য লায়ন্স সদস্য, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৬টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এছাড়াও একই অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪২ জন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর