1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জুন গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার পঠিত
saidpur-10972

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে থানায় দায়ের হওয়া মামলায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে বোতলাগাড়ি ইউনিয়নের কিসামত কাদিকোল এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম ২০২৪ সালের ৪ আগষ্ট আসামী কর্তৃক সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন। এরই প্রেক্ষিতে তিনি বাদী হয়ে ওই বছর ৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪। এই মামলায় মনিরুজ্জামান জুন এজাহারভুক্ত ২নং আসামী। তাকে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হয়েছে।

এই মামলার আসামিরা পালিয়ে থাকলেও জুন নিজ বাড়ীতে অবস্থান করাসহ ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এমনকি বিভিন্ন দপ্তরে যাতায়াত করাসহ শহরে দিনরাত আনাগোনা করতেন। অনেকটা দাপটের সাথেই ছিল তার চলাফেরা।

সুত্র জানায়, গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সৈয়দপুর থানায় ২ টি মামলা হয়েছে। এর মধ্যে একটি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অফিস ভাঙ্চুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলাটি করেছেন সৈয়দপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু। আর অপর মামলাটি করেন গুলিবিদ্ধ নুর ইসলাম।

মামলাগুলো হওয়ার পর থেকে প্রধান আসামিরা আত্মগোপনে থাকলেও ইউপি চেয়ারম্যান জুনসহ বেশ কয়েকজন জনসম্মুখে চলাফেরা করছিল। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ব্যাপক সমালোচনা ও চাপ দেয়া হলে থানা পুলিশ আসামী গ্রেফতারে তৎপর হয়। এ অবস্থায় অপারেশন ডেভিল হান্টের আওতায় মঙ্গলবার দুপুরে এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী হাসান খান মারুফ বলেন, সৈয়দপুর থানার সেকেন্ড অফিসার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি মনিরুজ্জামান জুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন আসামী মনিরুজ্জামান জুনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে ইউপি চেয়ারম্যান জুন গ্রেফতার হওয়ায় বোতলাগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনেকে মিষ্টি বিতরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর