সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
নীলফামারীর সৈয়দপুরে এক পল্লীতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে রুমানা আক্তার(১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২০) ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের বাসিন্দা মো. কফিল উদ্দিন ও শামীমা বেগম দম্পতির মেয়ে রুমানা আক্তার। সে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো।
ঘটনার দিন গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবারের লোকজনের অগোচরে রুমানা আক্তার বাড়ির গোসলখানার লিন্টনের সঙ্গে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন গলায় ফাঁস লাগানোর বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসাপতালে গিয়ে যায়। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে স্কুল ছাত্রীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
পরে মরদেহ থানায় আনা হয়। তবে কি কারণে ওই স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জানা যায়নি। মৃতের রহস্য জানতে শুক্রবার ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।