1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত
saidpur-11065

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখা ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ৯ টায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা র‍্যালী নিয়ে সৈয়দপুর সরকারি কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়।

এরপরে একে একে যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতীদল, মৎস্যজীবি দল, ওলামা দল, জিয়া মঞ্চ, জাসাস,শ্রমিকদলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, জিয়াউল হক জিয়া, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, এরশাদ হোসেন পাপ্পু, আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, রেজাউল করিম লোকমান, কামরুল হাসান কার্জন, জুয়েল চৌধুরী, আবিদ হোসেন লাড্ডান, জেলা যুবদল নেতা তারিক আজিজ, পারভেজ আলম গুড্ডু, রিজওয়ান আক্তার পাপ্পু, ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ আরমান, মোমিনুল ইসলাম রাব্বি, নাশিদ রেজা লিখন, কৃষক দল নেতা মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাদেদুজ্জামান দিনার, আলফ্রেড টিটু চৌধুরী, তাঁতীদল নেতা জুয়েল বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরআগে সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

এদিকে দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদবেদীতে পুস্পমাল্য অর্পণ, শিশুদের ছড়া, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২১শের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে সৈয়দপুর সরকারি কলেজের শহিদ মিনারে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পমাল্য অর্পণ করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দপুর পৌরসভা, থানা পুলিশ,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সৈয়দপুর সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একে একে শহীদবেদী পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকালে সকল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী শ্রমিক সংগঠন প্রভাতফেরি সহকারে গিয়ে শহীদমিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী।

এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমীর শরফুদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম ও আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক শাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।

শেষে শিশুদের মধ্যে আয়োজিত ছড়া, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর