1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরের ব্যবসায়ী নেতা আলতাফ হোসেনের নামে মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৩ বার পঠিত
saidpur-photo-11231

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :


নীলফামারীর সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনের নামে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সৈয়দপুর ব্যবসায়ী সমিতির আয়োজনে শহরের শহীদ জহুরুল হক সড়কে সংগঠনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি শহরের ব্যবসায়ী মো. আলতাফ হোসেন বলেন, আমি দীর্ঘ প্রায় ৪১ বছর ধরে সৈয়দপুর শহরে অত্যন্ত সুনামের সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। আমার পরিবার নীলফামারী জেলার সর্বোচ্চ করদাতা। এখনও আমরা সরকারকে কোটি কোটি টাকা কর প্রদান করছি।

দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে আমার পরিবার সবসময় সহায়ক ভূমিকা পালন করছে জানিয়ে তিনি বলেন শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) প্রদীপ কুমার আগরওয়ালা ও স্বজন কুমার আগরওয়ালা সহোদরের গোডাউন ঘর রয়েছে। তারা ভারতে অবস্থান করায় তা দেখাশুনার জন্য এ্যাডভোকেট হিল্লোল রায়কে পাওয়ার অব এ্যাটনি প্রদান করেন গত বছরের ৩০ মে। ওই গোডাউনের পাওয়ার অব অ্যাটনিপ্রাপ্ত এ্যাডভোকেট হিল্লোল রায়ের কাছ থেকে চলতি বছরের জানুয়ারি মাস থেকে দুই বছরের জন্য গোডাউন ঘরটি ভাড়ায় নিয়ে সেখানে মালামাল রেখে আমার ব্যবসা পরিচালনা করছি। অথচ গত ৮ মার্চ শহরের সুমিত কুমার আগরওয়ালা নিক্কি আমার ভাড়া করা গোডাউন ঘর দখলের পাঁয়তারা করেন। এতে আমি ও আমার লোকজন বাঁধা দিলে সে ক্ষিপ্ত হয়ে গত ৯ মার্চ হাতেগোনা কয়েকজন নারী পুরুষকে নিয়ে আমার বিরুদ্ধে শহরে একটি মিছিল বের করে। এ সময় তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয় এবং নানা রকম অশ্লীল ও অকথ্য ভাষায় ব্যবহার করে মাইকে শ্লোগান দেয়। শুধু তাই নয়, তারা ওই মিছিল থেকে আমাকে নানা রকম হুমকি-ধমকি প্রদান করে। আলতাফ হোসেন আরো বলেন, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি আমার মতো একজন ব্যবসায়ীর সঙ্গে উচ্ছৃংখল আচরন করে সৈয়দপুর শহরের শান্ত পরিবেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করছে। যা কোনভাবে মেনে নেওয়া যায় না। আমি ব্যবসায়ী মহলকে আমার বিষয়টি অবহিত করলে তাদের আহবানে আমি বিষয়টি নিয়ে কোন রকম বাড়াবাড়ি করিনি। তবে আমার বিরুদ্ধে এমন অপমানজনক অপবাদ ও আচরণের কারণে সুমিত কুমার আগরওয়ালা নিক্কির বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহন করেছি ইতিমধ্যে।

আমরা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে তার এ ধরণের অপ্রীতিকর ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল আলম তারিক, মো. মুমতাজ মিন্টু, আমিনুল ইসলাম, আলহাজ মাহবুব আলম, বাদশা মিয়া, শাহ আলম, আলহাজ্ব গুলজার আহমেদসহ সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর