1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুরে যুবদলের ইফতার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত
Saidpur-Nilphamari-11421

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সৈয়দপুর উপজেলা যুবদল।

বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারে ওই কর্মসূচি পালন করা
হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) ও বর্তমানে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম নাঈম সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা
বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান।

এ সময় মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রিজওয়ান আক্তার পাপ্পু, যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, যুবদল নেতা স্বপন, জাহিদুল হক সরকার,মোস্তফা, খালিদ,মোস্তাক তালুকদার, কামারপুকুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামসুল আলম, বোতলাগাড়ি ইউনিয়ন যুবদলের কাদের, বাঙালীপুর ইউনিয়ন যুবদলের বুলবুল, কামারপুকুর ইউনিয়ন যুবদলের দুখু,আরিফ বিল্লা, মুন্না সরকার, আদর সরকার, ইমরান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়, কামারপুকুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক মিনার, কামারপুকুর ইউনিয়ন কৃষকদল নেতা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শওকত প্রমুখ।

পথচারীদের মাঝে ইফতার বিতরণের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে দুই শতাধিক পথচারীর হাতে তুলে দেওয়া হয় ইফতার সামগ্রী। যুবদল নেতা এম নাঈম সরকার বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দিনরাত কাজ করে যাচ্ছে। আগামীতে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল পরিণত হবে শক্তিশালী ঘাঁটিতে।

তিনি জানান, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আওতায় গোটা উপজেলার বিভিন্ন এলাকায় আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অব্যাহত রয়েছে। আমরা আশা করছি, তিনি সুস্থ হয়ে ঈদের পরে আমাদের
মাঝে ফিরে আসবেন, বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর