1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে অসহায় মানুষের মাঝে ৬ হাজার শাড়ি, লুঙ্গী বিতরন ইকু গ্রুপের

  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত
sidpur-11432

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


নীলফামারীর সৈয়দপুরের শিল্প পরিবার ইকু গ্রুপের উদ্যোগে ঈদ উপহার হিসেবে ৬ হাজার অসহায় ও দুস্থ নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওই শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।

ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক আগত নারী পুরুষের হাতে ওই ঈদ উপহার তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) ও আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইরফান আলম ইকু, সমাজসেবী ব্যবসায়ী মো. আলতাফ হোসেন, মো.ওবায়দুর রহমান ভূট্টু প্রমুখ।

ঈদ উপহার বিতরণের আগে ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বোতলাগাড়ী ইউনিয়ন হচ্ছে তাঁর জন্মস্থান। তাঁর বাবা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কুতুবুল আলমের হাত ধরে তাদের পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থদের ঈদের উপহার কাপড় বিতরণের এ রেওয়াজ চান আসছে। তাঁর বাপ দাদার মতো তিনিও এলাকাবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান বলে জানান।

তিনি বলেন সাথে আমার পুত্র ইরফান আলম ইকুকে বলেছি সে মানবসেবায় সবসময় নিয়োজিত থাকে। আমার অবর্তমানে আমাদের পরিবারের ঐতিহ্য ধরে রাখতে পারে। তিনি জানান, সব মানুষের ভালোবাসায় আমি ও আমার পরিবার আজ এ পর্যন্ত এসেছি। তিনি বলেন আজীবন মানুষের সেবা করতে চাই। এজন্য সকলের দোয়া চেয়েছেন তিনি।

ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু বলেন, দাদার ঐতিহ্য ধরে রেখেছেন আমার বাবা। আমিও যেন বাপ – দাদার ঐতিহ্য ধরে রেখে মানবসেবায় কাজ করতে পারি সেজন্য সকলের দোয়া চাইছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর