1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত
saidpur-11901

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) কম্পোজিং এ জেনার : হাউ থিসিস রাইটিং ওয়ার্কস্” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক ফ্যাকাল্টির ডিন প্রফেসর মো. জহুরুল ইসলাম। সেমিনারে কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট ও ইংরেজি বিভাগের শিক্ষক (অব.) প্রফেসর ড. এ কে এম ওয়ালিউল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন বাউস্টের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আশিকুল্লাহ্। এতে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, ট্রেজারার লে. কর্নেল মো. শামীম রেজা (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, অতিরিক্ত রেজিস্ট্রার (ইনচার্জ) মেজর নাসিম হোসেন (অবঃ), ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. কাজী নাজমুল হকসহ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন । শেষে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেমিনারের কি- নোট উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট ও ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. এ কে এম ওয়ালিউল ইসলামকে ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার।

সেমিনারে থিসিস লেখার রীতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। দিনব্যাপী ওই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের তিন শত শিক্ষার্থী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর