1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত

দালালসহ ৫ পতিতাকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত
Atok-11925

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে চিহ্নিত দেহ ব্যবসায়ীর বাড়ি থেকে দালালসহ ৫ জন পতিতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় শহরের উপকন্ঠ ঢেলাপীর উত্তরা আবাসন সংলগ্ন পুলপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

আটকরা হলো, খুলনার দিঘলিয়া নুরনগর বিশ্বাসপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (২৫), দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়ার আফসার আলীর মেয়ে সুলতানা বেগম (৩২), খুলনা জেলা সদরের সোনাডাঙা এলাকার কাওসারের স্ত্রী বৃষ্টি বেগম (২১), ঢাকার যাত্রাবাড়ী কাজলা স্কুলের গলি এলাকার মৃত রাকিবের মেয়ে রিনা আক্তার (১৯), বাগেরহাটের স্মরণখোলা মধ্য বানিয়াখালী এলাকার ইয়াকুব হাওলাদারের স্ত্রী সুমি বেগম ওরফে শিউলি (৩০) এবং তাদের দালাল বরিশালের গৌরনদী বাঙ্গিলা এলাকার কবির সরদারের ছেলে কাওসার সরদার (২৪)।

জানা যায়, ওই এলাকার বুলবুল নামে এক ব্যাক্তি তার বাসায় পতিতা এনে প্রকাশ্যেই দেহ ব্যবসা চালাচ্ছিলো দীর্ঘদিন থেকে। এনিয়ে তার পরিবারের অন্যান্য সদস্যরাসহ এলাকার লোকজন এরুপ কার্যক্রম থেকে বিরত থাকতে একাধিকবার নিষেধ করা সত্বেও সে কোন কিছুর তোয়াক্কা না করে এই অবৈধ কারবার অব্যাহত রাখে।

অভিযোগ রয়েছে কিছু অসাধু লোকজনকে ম্যানেজ করে এমন নোংরা কাজ করায় এলাকার পরিবেশ চরমভাবে নষ্ট হয়ে পড়ে। এতে এলাকার সচেতন মানুষের মাঝে ক্ষোভ বাড়তে থাকে। পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকাবাসী প্রশাসনকে অভিযোগ দেয়।

কিন্তু তারপরও কোন কাজ না হওয়ায় এলাকাবাসী বাধ্য হয়ে এই অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে উদ্যোগ নেয়। এ অবস্থায় সোমবার রাত সাড়ে ১২ টায় ৫ জন পতিতাসহ একজন দালালকে হাতনাতে আটক করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটককৃতদের পুলিশে সোপর্দ করেন।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন রায় বলেন, খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের অভিযোগে ৫ জনকে আটক করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দায়েরের পর তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর