1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫ জন সাংবাদিক বহনকারী বাস খাদে

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত
12088
নিজস্ব প্রতিবেদক,তালা:


সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। আজ ফিরে যাচ্ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন।
তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌছে তথ্য সংগ্রহ করতে গেলে যাত্রীদের কয়েকজন অজ্ঞাত কারণে নিউজের ব্যাপারে অনীহা প্রকাশ করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর