1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬ কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে

মুন্সিগঞ্জের পৃথক ৩ নদী থেকে নিখোঁজ শিশুসহ অজ্ঞাত দুই জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
munsigang-13077
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নীচে পরে রিফাত (১২) নামের এক কিশোর নিখোঁজের ১ দিন পর তার লাশ উদ্ধার করেছে ডুবুরির দল।

শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদী হতে তার লাশ উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে রিফাত সাতরে একটি ডিঙ্গি নৌকাতে উঠতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রলারের নীচে পড়ে নিখোজ হয়।

রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার পুত্র ও তেঘরিয়া সনটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।

শ্রীনগর ফায়ার সাভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে স্রোত না থাকায় আমাদের ধারনা ছিল মরদেহটি দুরে যায়নি। আমাদের ধারনা ঠিক ছিল বলে মরদেহ পেতে সময় লাগেনি।

munsigang-13078

বেলা ১১ টায় ডুবুরি দল কাজ শুরু করে ১ ঘন্টা পর বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার হয়।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি) মো. তাজুল ইসলাম জানান ‘প্রতিবছর এই দিনে ইছামতি নদীতে স্থানীয় ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

এ বাইচ উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। এর মধ্যে অনেকেই ছোট নৌকা নিয়ে নৌকাবাইচ উপভোগ করছিলেন। রিফাত সাতরে একটি নৌকাতে উঠতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রলারের নীচে পড়ে নিখোজ হয়। শুক্রবার ফায়ার সার্ভিসসের একটি দল এসে ১ ঘন্টা চেষ্টা পর লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর