1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩০৮ বার পঠিত
munsigang-14513

লিটন মাহমুদ মুন্সীগঞ্জ ::


ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদী নির্বাচন।

আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজ রোডের কড়ইতলায় অবস্থিত মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই প্রার্থীরা সকল নিয়ম মেনে ভোটারদের মন জয় করতে চালিয়েছেন প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর মধ্যে ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

গতকাল (২৩ অক্টোবর) ছিল প্রচার-প্রচারণার শেষ দিন। শেষ দিনের প্রচারণা শেষে প্রার্থীরা একত্রিত হন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে। সেখানে তারা নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

এ সময় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে. এম. সাইফুল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “একটি উৎসবমুখর ও গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সবাই নিয়ম মেনে অংশগ্রহণ করুক, যাতে সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।”

এছাড়া প্রার্থীরাও নিজেদের অভিমত ব্যক্ত করে জানান, তাঁরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করছেন।

সব মিলিয়ে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবারের ভোটে কে জয়ী হবেন—সেই অপেক্ষায় এখন প্রেসক্লাবের সদস্যরা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর