1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে ২য় সাতক্ষীরার মারুফ বিল্লাহ সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন এসএসসিতে সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি ১ জনও,অনুসন্ধান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসের! কয়রার শাহানা ফেরদৌসীর এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা করার তার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

ধলেশ্বরী নদীতে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৮৫ বার পঠিত
munsigang-14581
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা–২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সিপাহীপাড়া ও বক্তাবলী বাজার থেকে যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর লঞ্চঘাটে।

প্রতিযোগিতায় সারা দেশ থেকে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু অংশ নেন। পুরুষরা প্রায় ১০ কিলোমিটার ও মহিলারা প্রায় ৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।

প্রতিযোগিতা শেষে সকাল ১১টা ৩০ মিনিটে ধলেশ্বরী নদীর লঞ্চঘাট টার্মিনাল প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস (কমান্ডার, ঢাকা নৌ অঞ্চল), কমডোর আরিফ আহমেদ মোস্তফা (চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ), মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম পাঁচজন বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে—

প্রথম স্থান অর্জনকারী পান ২০,০০০ টাকা, দ্বিতীয় ১৫,০০০ টাকা, তৃতীয় ১০,০০০ টাকা, চতুর্থ ৭,০০০ টাকা, এবং পঞ্চম ৫,০০০ টাকা পুরস্কার।

এছাড়া যারা সফলভাবে সাঁতার সম্পন্ন করেছেন, তাদের প্রত্যেককে ৩,০০০ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও দেশের বিভিন্ন সুইমিং ক্লাবের সাঁতারুরা অংশগ্রহণ করেন।
ধলেশ্বরী নদীর মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর