1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত

সাংবাদিকের উপর অতর্কিত হামলা ও মামলার হুমকি

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
louhojong-14619

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের লৌহজং থানায় দায়িত্ব পালনরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনা সূত্রে জানা যায়, এক ভিকটিম এর মারামারির বিবরণ দিতে থানায় এলে তার সঙ্গে কথা বলতে যান দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ক্রাইম রিপোর্টার ও উপস্থিত সাংবাদিক। এ সময় জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ক্রাইম রিপোর্টার, সাংবাদিক শাহ আশিক ইলাহী মামলা না নেওয়ার কারণ জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মার মুখী এবং রাগান্বিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন। পরে কক্ষের দরজা বন্ধ করে দেন বলেও অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনার পর কক্ষ থেকে বের হয়ে ওই তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশে বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি বলেন, সবাইকে দেখে নেবো, যা পারেন করেন, আমার কোনো সমস্যা নেই-এ ধরনের মন্তব্যও করেন বলে অভিযোগ করেছেন উপস্থিত সাংবাদিকরা। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকিও দেন তিনি।

ঘটনার পর মুন্সীগঞ্জের স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন এই ধরনের ঘটনার জন্য আমি লজ্জিত, যদি সম্ভব হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এমন মর্মাত্বক ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী এবং সারাদেশের সাংবাদিক মহল। এই ধরনের নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিসুর রহমান জানান আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং অপরাধীর বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর