1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ

লৌহজং থানার পুলিশ পরিদর্শক’র বিরুদ্ধে সাংবাদিকের দায়েরকৃত সাধারণ ডায়েরি উধাও!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মুন্সীগঞ্জের লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে ধাক্কা দেওয়া, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শাহ্ আশিক ইলাহী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে ১২টার মধ্যে লৌহজং থানার অধীন এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী মোঃ রাকিব ঢালী মামলা করতে থানায় গেলে তদন্ত কর্মকর্তা মামলা না নেওয়ার কথা বলে নানা অজুহাত দেখান।
পরে ভুক্তভোগীর অনুরোধে ঘটনা সম্পর্কে জানতে বিকেল আনুমানিক ০৪.৪৫ মিনিটে থানায় যান জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার শাহ্ আশিক ইলাহী। তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামানের কাছে মামলা না নেওয়ার কারণ জানতে চাইলে কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে তিনি সাংবাদিকের ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন। পরে তিনি কক্ষের দরজা বন্ধ করে দেন বলেও উল্লেখ করেন সাংবাদিক।
কক্ষের বাইরে আসার পরও পুলিশ পরিদর্শক (তদন্ত) ডিউটি অফিসারের রুমে গিয়ে সাংবাদিককে লক্ষ্য করে মিথ্যা মামলার হুমকি দেন বলেও জিডিতে বর্ণনা করা হয়েছে। ঘটনার পরপরই অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
জিডিতে সাংবাদিক শাহ্ আশিক ইলাহী আরও অভিযোগ করেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) তাকে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি-ধমকি দেখান এবং উপস্থিত সবাইকে ‘দেখে নেওয়া হবে’ বলে মন্তব্য করেন। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সাংবাদিক আশিক ইলাহী।
এ ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার ও আইজিপি বরাবর পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর