1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত

রাজগঞ্জে বহু অপকর্মের হোতা কাদেরে বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
jessore-14724
  • যশোর প্রতিনিধি ::

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুর গ্রামের মামলাবাজ, সুদখোর, আদমব্যবসায়ী, মাদক দ্রব্য ব্যসায়ী ও নারী লোভী কাদেরের অপকর্মের বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারসহ শান্তিপ্রিয়, সচেতন ও নিরীহ এলাকাবাসী।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় মশ্বিমনগর ইউনিয়নের রামপুর মোড়ে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত রামপুর গ্রামের শতাধিক শিশু ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন- কাদের একজন নারী লোভী, সুদখোর, আদমব্যবসায়ী ও মাদক ব্যবসায়ী। এছাড়া সে বহু অপকর্মেন সাথে জড়িত। কাদের আলেমদেরকে সব সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। সে এলাকার নিরীহ মানুষদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করে। আমরা তার অত্যাচার অতিষ্ঠ। আমরা প্রশাসনের কাছে, কাদেরের অপকর্মের কঠিন বিচার চাই।

স্থানীয় মসজিদের ইমাম মোঃ রাসেল হোসেন বলেন- যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে কাদের দেখতে পারে না। তাদেরকে গালিগালাজ করেন। বিশেষ করে আলেমদের তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

স্থানীয় গৃহবধু মিতা খাতুন বলেন- কাদেরের অত্যাচারে আমরা (এলাকাবাসি) অতিষ্ঠ। তিনি সন্দরী নারীদের বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে থাকেন। রাজি না হলে, বিভিন্নভাবে হয়রানি করেন। কাদেরের অত্যাচারে এলাকার রাস্তা দিয়েও চলাচলে যায় না।

হাজী ইউনুচ গাজী তার বক্তব্যে বলেন- এই কাদের সুদে ও আদম ও মাদক ব্যবসা করে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেছে। কাদেরের বিরুদ্ধে কথা বলায় সে আমার দুই ছেলেকে মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ। আমরা এলাকার শান্তি চাই।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন- কাদের একজন আদম ব্যবসায়ী। বিদেশে লোক নিয়ে যাওয়ার জন্য বহুলোকের কাছ থেকে টাকা নিয়ে, বিদেশে লোক না পাঠিয়ে হয়রানি করে। আমার কাছে ভুক্তভোগীরা আসলে আমি কাদেরের কাছে যায় এবং তার বলি। সে আমাকে অপমান করে এবং বলে তুই কে।

jessore-14725

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন- মশি^মনগর ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় মানুষ তার মামলায় হয়রানির শিকার হয়েছে। প্রায় অর্ধশতাধিক পরিবার বাড়িছাড়া হয়ে অন্যত্র বসবাস করছে। কাদেরের অত্যচারে আমরা এলাকায় মানসম্মান নিয়ে বসবাস করতে পারছি না। তার অপকর্মের কারণে আমরা এলাকাবাসী সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কাদেরের সুষ্ট বিচার দাবি করছি।

মানববন্ধনে বক্তব্য দেন- ইউপি সদস্য মোঃ আমাদুজ্জামান আসাদ, হাজী ইউনুচ গাজী, স্থাসীয় মসজিদের ইমাম রাসেল হোসেন, ভুক্তভোগী গৃহবধু সালমা ইসলাম, মিতা খাতুন, সমাজ সেবক আশরাফুল ইসলাম, হারুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর