1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আ,লীগ নেতা ইকবাল সানার পদত্যাগ

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
koyra-press_14936
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইকবাল হোসেন সানা পদত্যাগ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর )বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থ্যতার কারনে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছিনা। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পদত্যাগ করলাম।

এ সময় তিনি বলেন, ১৯৯০ সাল পর্যন্ত আমি জাতীয় পার্টির সাথে ছিলাম। এর পর কোন দলে যোগদান না করলেও বিএনপির সাথে মিলে মিশে চলতাম। পরবর্তীতে আ,লীগ ক্ষমতায় আসার পর আমার নামে হয়রানি মুলক ১৩ টি মামলা দায়ের করা হয়।

আমি মামলা হামলা থেকে রেহাই পেতে ২০১৩ সালে আওয়ামীলীগে যোগদান করি। এমনকি ওয়ার্ড আওয়ামীলীগের পদ গ্রহন করি। বর্তমানে আমার পক্ষে উক্ত ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করা সম্ভাব হয়ে উঠছেনা। যে কারনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সেচ্ছায় পদত্যাগ করলাম।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর