1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

খুলনায় প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় জিডি

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত
gd-15131

খুলনা ব্যুরো ::


খুলনা (২৪ ডিসেম্বর) খুলনায় প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় খুলনা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি নং ১৯০৩) করা হয়েছে।

গতকাল মঙ্গলবার পত্রিকাটির খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল জিডিটি দায়ের করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে যে, আপনার থানায় হাজির হয়ে এই মর্মে সাধারণ ডায়েরী করার আবেদন করছি যে, আপনার থানাধীন মৌলভীপাড়ায় অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকায় খুলনা প্রতিনিধি পদে কর্মরত আছি।

গত ১৮/১২/২০২৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় কতিপয় অনলাইন একটিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাস মূলক অভিপ্রায় ও নৈরাজ্য চরিতার্থ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীদের আক্রমণের উসকানি মূলক পোস্ট করেন।

উক্ত উসকানি মূলক কর্মকান্ডের ফলে গত ১৯/১২/২০২৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক ০০:১০ ঘটিকার সময়, নগরের ময়লাপোতা মোড়ে প্রায় ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি লাঠিসোটা, লোহার রড, ধারালো অস্ত্রসহ সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে সংঘবদ্ধ ভাবে উপস্থিত হয়ে প্রথম আলোর কার্যালয় খুঁজতে থাকে। সেখানে
দীর্ঘদিন প্রথম আলোর খুলনা কার্যালয় ছিল। সেখানে ব্যর্থ হয়ে উক্ত সংঘবদ্ধ গোষ্ঠী আনুমানিক রাত ১২:৩৫ ঘটিকার সময় মৌলভীপাড়ার সুলতান আহমেদ রোডে প্রথম আলোর কার্যালয়ের সামনে যায় এবং এক পর্যায়ে তারা কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে ফেলে এবং কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

অজ্ঞাতনামা ব্যক্তিরা এ সময় একটি টেবিল ভাঙচুর করে চত্বরে ফেলে দেয় এবং প্রধান ফটকের দুইটি অর্নামেন্টাল বাতি ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে পরদিন শুক্রবার সকালে প্রথম আলোর কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেয়। উক্ত হামলার ফলে প্রথম আলো খুলনা জেলা অফিসের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০,০০০/-(ত্রিশহাজার) টাকা।

উক্ত ঘটনা এলাকায় ভয়ভীতি, আতঙ্ক ও জনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে। উক্ত ঘটনায় প্রথম আলো কার্যালয়ে কর্মরত সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা- কর্মচারীদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে এবং তারা চরম প্রাণনাশের আতঙ্কে পতিত। আমি সহ আমার অফিসের অন্যান্য সদস্যগণ ধারণা করছি যে, অজ্ঞাতনামা ব্যক্তিরা যে কোন সময় আমাদের
অফিসের উপর পুনরায় হামলা করতে পারে। বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য আপনার থানায় নোট রাখা প্রয়োজন।

জানতে চাইলে প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল বলেন, এঘটনায় গতকাল মঙ্গলবার খুলনা থানায় লিখিত অবিযোগ দায়ের করি। অভিযোগটি জিডি আকারে গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর