1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো বিএনপিসহ হাজার হাজার জনতা সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী : উপহার দিলেন খেলার সামগ্রী পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার

চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবরটি ভিত্তিহীন ও গুজব!

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত
riaz-death-rumours-15136
  • বিনোদন ডেস্ক ::

হঠাৎ করেই খবর ছড়িয়েছে- মারা গেছেন ঢাকাই চিত্রনায়ক রিয়াজ। বুধবার দিনব্যাপী সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দেখা যায় এ নিয়ে। অধিকাংশের প্রশ্ন- নায়ক রিয়াজ কি সত্যিই মারা গেছেন? তবে এর কোনো সুপষ্ট উত্তর মেলেনি তখনও। বিষয়টি ছড়িয়ে পড়তেই উদ্বেগ-উৎকণ্ঠায় পড়ে যায় নায়কের ভক্তরা। অবশেষে বিষয়টি স্পষ্ট করেন নায়কের স্ত্রী।

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন অর্থাৎ গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কার্যত আত্মগোপনে চলে যান রিয়াজ; এখনও পর্যন্ত রয়েছেন লোকচক্ষুর অন্তরালেই।

এরপর থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি কিংবা চলচ্চিত্র অঙ্গনের কারও সঙ্গে সরাসরি যোগাযোগের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। রিয়াজের ব্যক্তিগত মোবাইল নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়ে ওঠেনি অনেকের কাছে। ফলে রিয়াজের মৃত্যুর খবর যেন আরও দ্রুত বিশ্বাসযোগ্যতা পায় এবং গভীর উদ্বেগের সৃষ্টি করে।

তবে রিয়াজের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের পক্ষ থেকে দেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে জানানো হয়, অভিনেতা জীবিত ও সুস্থ আছেন। রিয়াজের স্ত্রী এই খবরের সত্যতা নাকচ করে দিয়ে বলেন, ‘এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ সুস্থ আছেন। যেখানেই আছেন, তিনি ভালো আছেন।’

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনেতা রিয়াজ গত কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত। তবে পর্দায় উপস্থিতি কমলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত সরব। দীর্ঘদিন আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে দলের নানা কর্মসূচিতে সক্রিয় অংশ নিয়েছেন এবং নিয়মিত বক্তৃতা দিয়েছেন রিয়াজ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে বিটিভি ও এফডিসিতে অনুষ্ঠিত মানববন্ধনের অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি। এছাড়া সে সময়কার আলোচিত ও বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই নিজেকে সব মাধ্যম থেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন এই নায়ক।

নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখা রিয়াজ টানা দুই যুগ শীর্ষ জনপ্রিয় মুখ হিসেবে রাজত্ব করেছেন। সুপারহিট সব সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শক নন্দিত। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন সুন্দরবন’ ছিল তার অভিনীত সর্বশেষ ছবি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর