1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি-সন্ত্রাস দমনে কঠোর হওয়ার আহ্বান এমপি হেলালের মোটরসাইকেল বসে ভিডিও করতে ‎গিয়ে প্রাণ গেল যুবকের লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠিত নানা আয়োজনে সৈয়দপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে আলোচনায় তরুণ চিত্রশিল্পী অমিত রাহা কপিলমুনিতে পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস ২৬ নারী ক্রিকেট, চ্যাম্পিয়ন শার্শা কপিলমুনিতে কোনা পোড়া নোটের সয়লব, উৎস্য ইয়াবার ডেরা! সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ’র হাফিজ সাইদুর রহমানের কবর জিয়ারত

মোটরসাইকেল বসে ভিডিও করতে ‎গিয়ে প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত
asasuni-17949
  • ‎আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি::

‎মোবাইলে ভিডিও ধারণ করা অবস্থায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে চালক মোস্তাকিম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরোহী আরেক যুবক।

‎শনিবার (১৪ নভেম্বর) দুপুর দেড় টার দিকে আশাশুনি উপজেলাধীন চম্পাফুল -পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।

‎নিহত মোটরসাইকেল চালক যুবক মো. মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের ছেলে।

‎স্থানীয়দের বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক শুভ জানান, সাতক্ষীরা থেকে দুই যুবক মোটরসাইকেলে এই এলাকায় ঘুরতে আসছিল। তারা চম্পাফুল-পারুলিয়া সড়ক দিয়ে মোটরসাইকেলে দ্রুত গতিতে যাওয়ার সময় চালক মোস্তাকিম মোবাইলে ভিডিও ধারণ করছিল। এ সময় বেলা সাড়ে ১২ টার দিকে ওই সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের গায়ে ধাক্কা লাগে উল্টে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে চালক মোস্তাকিম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় আরোহী অপার যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তার নাম পরিচয় জানা যায়নি।

‎থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর