1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

তারেক রহমান নির্বাচন করছেন দুটি আসনে, ঢাকা–১৭ ছেড়ে পার্থ’র গন্তব্য ভোলায়

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত
tareq-rahman-15187
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

ঢাকার ২০টি আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছে, তার মধ্যে গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনও রয়েছে। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমানের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর আজ শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাঁকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিভ রহমান।

বিএনপির পক্ষ থেকে আন্দালিভ রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। সূত্রটি বলছে, আন্দালিভ রহমান এই প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন। এই আসনে (ভোলা-১) ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এখন এই আসনে বিএনপি আন্দালিভের বিপরীতে কোনো প্রার্থী রাখবে না বলে জানা গেছে।

ভোলা-১ আসন থেকে ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিভ রহমান পার্থ। তাঁর বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জু এই আসনের সংসদ সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর