1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি- সংসদে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা! খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা কয়রায় কৃষকের মুখে হাসি, পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ইরানে হামলাকে অবৈধ ও নতুন সুপ্রিম লিডারকে ‘ইরানিদের পছন্দ’ বলল উ. কোরিয়া চীন ও রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে, দাবি ইরানের

সাত বছর কোমায় থাকার পর না ফেরার দেশে লঙ্কান ক্রিকেটার

  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
ansu-fernando-15265
  • ক্রীড়া ডেস্ক ::

দীর্ঘ সাত বছর কোমায় থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আংশু ফার্নান্দো। ২০১৮ সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

২০১৮ সালের ২৮ ডিসেম্বর কলম্বোর মাউন্ট লাভিনিয়ায় অনুশীলন শেষে ফিরছিলেন ফার্নান্দো। একটি অনিরাপদ রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। তখন তার বয়স ছিল ২৭ বছর। সেই দুর্ঘটনার পর থেকেই কোমায় ছিলেন ফার্নান্দো।

ডানহাতি এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন ফার্নান্দো। অফস্পিন বোলিংয়েও উন্নতি করেছিলেন তিনি। সিনিয়র পর্যায়ে তার ঝুলিতে ছিল মোট সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

নয় বছরের ঘরোয়া ক্যারিয়ারে ফার্নান্দো কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাব, চিলাও মারিয়ান্সসহ একাধিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের শীর্ষ কর্মকর্তা রোশন আবে সিংহে। তিনি বলেন, ‘‘একটি নিষ্ঠুর দুর্ঘটনা একজন প্রতিভাবান তরুণের ক্যারিয়ার থামিয়ে দিয়েছে। সে ছিল ভদ্র, হাসিখুশি ও প্রিয় একজন মানুষ। আমরা তাকে আজীবন মনে রাখব।’’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর