1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে ২য় সাতক্ষীরার মারুফ বিল্লাহ সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন এসএসসিতে সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি ১ জনও,অনুসন্ধান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসের! কয়রার শাহানা ফেরদৌসীর এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা করার তার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের বিশ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পঠিত
munsigang-15347
  • মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টংগিবাড়িতে ফজুশাহ বাজার এলাকায় বেকারি ও মুদি দোকানে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ মুন্সীগঞ্জ কার্যালয়। বৃহস্পতিবার (৮ ই জানুয়ারি) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলার ফজুশাহ বাজার এলাকায় বেকারি ও মুদি দোকানে মনিটরিং কালে এ জরিমানা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, শিপু ফুড প্রোডাক্টস বেকারি তে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক, পিঠা প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে। পুরাতন পোড়া তেলে খাবার ভাজা হচ্ছে। প্রস্তুত করা খাবার উন্মুক্ত ভাবে সংরক্ষণ করা হচ্ছে। বেকারি টির ম্যানেজার মোঃ শিপু শেখ কে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর