1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

‘ডিজিটাল সিকিউরিটির নামে কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না’

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পঠিত
khulna-15451
  • খুলনা ব্যুরো::

খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেছেন, ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখা, ভুয়া তথ্য মোকাবিলা এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, ‘চাকরির ক্ষতি হলেও আমরা নিরপেক্ষ থাকব, এই মানসিকতা নিয়েই নির্বাচন পরিচালনা করছি। খুলনায় যোগদানের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল। তবে প্রশাসন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই সহনশীল পর্যায়ে এসেছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘অবৈধ কর্মকাণ্ড বন্ধে সর্বোচ্চ পর্যায় থেকেও অনুরোধ আসে। তবে নিয়মের বাইরে একটি কাজও আমরা করিনি। পরিবেশগত ছাড়পত্র না থাকায় কোনো ইটভাটার লাইসেন্স নবায়ন করা হচ্ছে না, যদিও নির্মাণসামগ্রীর চাহিদা ব্যাপক। একইভাবে অবৈধ যানবাহন ও বালু মহল নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

খুলনায় পাঁচটি সংসদীয় আসনে নির্বাচন পরিস্থিতিকে এখন পর্যন্ত আইডিয়াল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এখানকার প্রার্থীরা, এমনকি হেভিওয়েট প্রার্থীরাও অত্যন্ত কো-অপারেটিভ। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম আরো গতিশীল হবে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে এবং অন্যান্য জেলার তুলনায় এখানে অভিযোগের সংখ্যা তুলনামূলক কম।’

সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা অনিয়ম তুলে ধরেন বলেই আমরা অনেক বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি’। তবে তিনি নির্বাচনকালীন সময়ে এআই, মিস ইনফরমেশন ও ডিজ ইনফরমেশনকে সবচেয়ে বেশি ভয় হিসেবে উল্লেখ করেন তিনি।

এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও তথ্য ছড়ানোর আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, ‘দিনকে রাত বানিয়ে দেওয়া হচ্ছে, এটা খুব ভয়ের। ফ্যাক্ট চেকিং খুবই জরুরি।’

পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রশিক্ষণের রিসোর্স পার্সন দৈনিক আমার দেশ এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন- এমইউজের সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।

দুই দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে সোমবার (১৯ জানুয়ারি)। খুলনা সার্কিট হাউজ অনুষ্ঠিত এই কর্মশালায় খুলনা ও খুলনার বিভিন্ন উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর