1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না ইরান : পেজেশকিয়ান কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মুন্সীগঞ্জে দেড় লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ পরাজিত প্রার্থীর সঙ্গে দেখা করতে বাসায় গেলেন ভূমিমন্ত্রী মিনু ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত রাজগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন সৈয়দপুরে মুদি দোকানে দুঃসাহসিক চুরি

‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত
sakib-15795
  • ক্রীড়া প্রতিবেদক ::

২০২৪ সালে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে।

তবে নতুন করে আবারো সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। সেখানেও এসেছে সাকিবের ফেরা প্রসঙ্গ।

ফারুক বলেন, ‘সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’

সম্প্রতি ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার না থাকা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছ। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আগে সাকিব, তামিম, মুশফিকরা সব ফরম্যাটে নিয়মিত খেলতেন। বর্তমানে সব ফরম্যাটে অপরিহার্য এবং নিয়মিত খেলছেন এমন ক্রিকেটার নেই বললেই চলে। সে কারণেই হয়তো অপারেশনস কমিটি এ প্লাস ক্যাটাগরি না রেখে ‘এ’ গ্রেড দিয়ে শুরু করেছে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর