- উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।
আসন্ন মনিরামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এবারের নির্বাচনে মনিরামপুর বাসীর দৃষ্টি কেড়েছেন এক পরিচ্ছন্ন ইমেজের তরুণ নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
বিগত দিনের রাজপথের লড়াকু এই নেতা এবার পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে মেয়র পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক হিসেবে সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পরিবর্তনের দাবি ও তরুণ নেতৃত্ব মনিরামপুর পৌরসভার ভোটারদের একটি বড় অংশের মতে, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে একজন সাহসী ও আধুনিক মনস্ক তরুণ নেতৃত্বের বিকল্প নেই। স্থানীয়রা জানান, আসাদুজ্জামান মিন্টু ছাত্ররাজনীতি থেকেই সাধারণ শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে থেকেছেন।
তাঁর বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ না থাকায়, এই \’ক্লিন ইমেজ\’ তাকে নির্বাচনী দৌড়ে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখছে। সাধারণ মানুষের প্রত্যাশাপৌর এলাকার প্রবীণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তাঁরা এমন একজনকে মেয়র হিসেবে দেখতে চান যিনি সরাসরি জনগণের সাথে যোগাযোগ রাখবেন। আসাদুজ্জামান মিন্টু তরুণ প্রজন্মের প্রতিনিধি হওয়ায় তিনি একটি আধুনিক ও ডিজিটাল মনিরামপুর গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, যা সাধারণ মানুষের মনে আশার আলো জাগিয়েছে। তৃণমূলের সমর্থননির্বাচনী প্রচারণা প্রসঙ্গে অনেকেই বলেন, মনিরামপুর আমাদের প্রাণের শহর।
এই শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত একটি আধুনিক হিসেবে দেখতে চাই। দল যদি আমাদের আসাদুজ্জামান মিন্টু ভাইকে সুযোগ দেয়, তবে তিনি তাঁর শতভাগ দিয়ে মনিরামপুর বাসীর সেবা করবেন। চ্যালেঞ্জ ও সম্ভাবনাছাত্রদল থেকে উঠে আসা এই নেতার বড় শক্তি তার সুসংগঠিত সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সাথে গভীর সমন্বয়। যদিও বড় রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাওয়া এবং নির্বাচনী বৈতরণী পার হওয়া একটি চ্যালেঞ্জিং বিষয়, তবুও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও তারুণ্যের জোয়ারে তিনি অনেকটা এগিয়ে আছেন।
মনিরামপুর জুড়ে এখন একটাই আলোচনা তারুণ্যের শক্তিতেই হয়তো এবার বদলে যাবে মনিরামপুর পৌরসভার ভাগ্য।