1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বোরোর বাম্পার ফলনে চোখ রাঙাচ্ছে কাল বৈশাখী পাইকগাছার সোলাদানায় মহান মে দিবস পালিত ডুমুরিয়ায় ফুটপাথ দখলে জনদুর্ভোগ ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে সৈয়দপুরে কেমিক্যাল মিশ্রিত আম বিক্রি, আড়তদারের অর্থদণ্ড সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণ সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরণের দায়ে ৬ মৌয়াল আটক ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাঁদে, আহত ২০ গজারিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কয়রার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পঠিত
musta-hundred-16048
  • স্পোর্টস ডেস্ক ::

প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দ্য হানড্রেডে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। গতকাল লন্ডনের পিকাডিলি লাইটসে বাংলাদেশের এই তারকা পেসারক নিলামে ওঠানো হয়েছিল। চূড়ান্ত তালিকাতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছিলেন রিশাদ হোসেন। এই লেগস্পিনারকে ছাপিয়ে ১০০ বলের ফরম্যাটের টুর্নামেন্টে মুস্তাফিজ ঠিকানা পেলেন বার্মিংহাম ফিনিক্সে।

এই প্রথমবার লিগে নিলামে খেলোয়াড় কেনাবেচা হলো। বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ১ লাখ গ্রেট ব্রিটেন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগামী মৌসুমের জন্য পিএসএলেও দল পেয়েছেন মুস্তাফিজ। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দেওয়ার পর পাকিস্তানের লাহোর কালান্দার্স তার সঙ্গে সরাসরি চুক্তি করে।

আগামী ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত হতে যাওয়া টুর্নামেন্টে মুস্তাফিজ ও রিশাদ ছাড়া আরও ২১ বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। কিন্তু তাদের কেউ চূড়ান্ত তালিকায় ঢুকতে পারেননি। বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজই ছিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্যে। রিশাদের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড।

রিশাদ টায়ার ওয়ান স্পিনারদের তালিকায় ছিলেন আকিল হোসেন, এএম গজনফার, উসমান তারিকের সঙ্গে। বাংলাদেশি স্পিনারকে নিয়ে আট দলের কেউ আগ্রহ দেখায়নি।

লম্বা তালিকার ক্যাটাগরিতে ছিলেন ১২৬ টি-টোয়েন্টিতে ৭.২৮ ইকোনমি রেটে ১৫৮ উইকেট নেওয়া মুস্তাফিজ। তৃতীয় ও শেষ ধাপে মনোনীত খেলোয়াড়দের নেওয়ার জন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়। সেখান থেকে ভিত্তিমূল্যে দল পান বাঁহাতি পেসার।

বার্মিংহামের ড্রেসিংরুমে মুস্তাফিজ বিভিন্ন আন্তর্জাতিক তারকাদের সঙ্গ পাবেন। ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা আছেন এই দলে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর