- দীপ্ত নিউজ ডেস্ক::
সাতক্ষীরায় পিতার মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও তার দু’ছেলের কোটায় প্রাপ্ত চাকুরী বহাল নিয়ে অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম এ প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষণ করেছেন, একছেলে মনিরুজ্জামান। তিনি সাতক্ষীরা সদরের দক্ষিণ ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গত ১৫ মার্চ প্রকাশিত সংবাদে সাতক্ষীরা সদরের বাঁধনডাংগা গ্রামের জনাব আলীর ছেলে সিরাজুল ইসলাম ভূয়া মুক্তিযোদ্ধা সনদ প্রস্তুত করে ভাতাভোগী মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নাম তালিকাভূক্ত করান। বিষয়টি নিয়ে এলাকাবাসী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এরপর কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক গত ২০২৫ সালের ২৬ অক্টোবর ৪৮,০০,০০০০,০০০,০০৪,৩৭,০০০৮,২৫,১৫৭৮ নং স্মারকে প্রকাশিত গেজেটে ৬ নং ক্রমিকে সিরাজুলের মুক্তিযোদ্ধা সনদটি বাতিল করে।
স্থানীয়দের অভিযোগ ছিল, সিরাজুল ইসলামের মুক্তিযেদ্ধা সনদটি বাতিল হলেও কোঁটায় চাকরী পাওয়া তার দুই ছেলে বহাল রয়েছেন। এমনকি নিয়ে স্থানীয়দের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরা হয়।
এনিয়ে তার দুই ছেলে মোঃ হাসানুজ্জামান ও মোঃ মনিরুজ্জামানের কোঁটায় প্রাপ্ত চাকরী বাতিলপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনে তারা ফের সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
এদিকে খবর প্রকাশে সিরাজুল ইসলামের এক ছেলে মনিরুজ্জামান দীপ্ত নিউজকে জানান, একটি চক্র পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমনকি তার চাকুরীটি মুক্তিযোদ্ধা কোটায় নয়, বরং পোষ্য কোটায় হয়েছে দাবি করে তিনি বলেন, কেউ তার অনলাইনের পাসওয়ার্ড হাতিয়ে মৌলিক তথ্য’র অপশনে গিয়ে নিয়োগের কোটায় মুক্তিযোদ্ধা কোটা লিখে দিয়েছিল। যে কপিটি সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়। বিষয়টি বুঝতে পেরে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে তথ্যগুলি পরে আপডেট করা হয়েছে। এমনকি তিনি তার নিয়োগপত্রটিও সরবারহ করেন, দীপ্ত নিউজে।
তবে তিনি তার অপর ভাই মোঃ হাসানুজ্জামান জাহানাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পর্কে কোন প্রকার তথ্য সরবরাহ করেননি।
এদিকে মনিরুজ্জামান দাবি করেন, গত ২৬ অক্টোবর ২৫’ মুক্তিযোদ্ধা কাউন্সিল তার পিতা সিরাজুল ইসলামের সনদ বাতিল করে প্রকাশিত প্রজ্ঞাপনের বিরুদ্ধে তার পিতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিবসহ ৬ জনকে পক্ষভূক্ত করে একটি রিট পিটিশন দাখিল করেন। যার নং-১৮২৪৬/২০২৫।
এর প্রেক্ষিতে মহামান্য আদালত ১৭/১১/২০২৫ একটি অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেন। যাতে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০০ তম সভার আলোচ্যসূচি ০৩.০ এর সিদ্ধান্ত মোতাবেক এ মন্ত্রনালয়ের গেজেট শাখা কর্তৃক গত ২৬/১০/২০২৫ তারিখে ৪৮. ০০. ০০০০. ০০০. ০০৪. ৩৭. ০০০৮. ২৫. ১৫৭৮ নম্বর প্রজ্ঞাপন মূলে বাদীর নামীয় বেসামরিক গেজেট নং ১৭৯২ বাতিল করা এবং তার নামীয় সম্মানি ভাতা বন্ধ করা কেন বে-আইনী ঘোষণা করা হবেনা মর্মে বিজ্ঞ আদালত রেসপন্ডেন্টদের প্রতি রুলনিশি জারি করেন। এবং তার উক্ত গেজেট বাতিল কার্যক্রম স্থগিত রেখে তার নামে ৬ মাসের ভাতা প্রদানের অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেন।
আদেশে সিরাজুল ইসলামের বেসামরিক গেজেট নং ১৭৯২ বাতিল আদেশ পূন:বহাল/ প্রকাশের প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহাপরিচালক, জামুকা এবং উপসচিব গেজেটকে নির্দেশক্রমে অনুরোধ করেন। এছাড়া এছাড়া গেজেট বাতিল কার্যক্রম ১৭-১১-২৫ তেকে ১৬-০৫-২৬ পর্যন্ত ৬ মাস স্থগিত রেখে তথ্য বাতায়ন হালনাগাদপূর্বক এম.আই.এস সচল করনের জন্য উপসচিব (আইসিটি) এবং সম্মানিভাতা প্রদানের জন্য সিনিয়র সহকারী সচিব (কল্যাণ-২), মুবিম এবং উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদরকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
বিষয়টি গত ১১ ডিসেম্বর ২৫’মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের আইন শাখা একপত্রে যার স্মারক নং-৪৮. ০০. ০০০০. ০০০. ০০৭. ০১. ০২১৮.২৫.৩৫১০ নিশ্চিত করে।
প্রতিবেদকের ভাষ্য: প্রতিবেদনটি অভিযোগ ও সরবরাহকৃত যথাযথ তথ্যের ভিত্তিতে সরবরাহ করা হয়।