1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেফতার ২ স্বাভাবিক তেল সরবরাহের দাবিতে পেট্টোল পাম্প মালিক সমিতির ২৪ ঘন্টার আল্টিমেটাম কয়রায় স্ত্রীর হাতে স্বামী খুন, হন্তারক আটক পাইকগাছার ইউএনও এবং টিএসও’র সাথে ঢাবি ছাত্র কল্যাণ সমিতি নেতৃবৃন্দের মতবিনিময় ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণা, পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে সাতক্ষীরায় সারসায় কিশোর আলিফ ফের সংঘবদ্ধ গ্যাংয়ের হামলার শিকার, আতঙ্ক! সাভারের বহুলালোচিত কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন আরব ও মুসলিম দেশগুলো কোথায়, আমাদের কঠিন সময়ে তারা কোথায়? হরমুজ নিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘনিয়ে আসছে

সাতক্ষীরায় সারসায় কিশোর আলিফ ফের সংঘবদ্ধ গ্যাংয়ের হামলার শিকার, আতঙ্ক!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত
satkhira-16139
  • জামাল উদ্দীন, সাতক্ষীরা থেকে:

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সারসা এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী গ্যাংয়ের লাগামহীন অপরাধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত বছর হত্যাচেষ্টার মামলার পরও একই কিশোরকে পুনরায় টার্গেট করে বেধড়ক মারপিট চালিয়েছে গ্যাংয়ের সদস্যরা।

সর্বশেষ গত ২২ মার্চ ২০২৬ তারিখে হামলার শিকার হওয়ার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগপত্র ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ২২ আগস্ট ২০২৫ তারিখে সারসা বাইপাস সংলগ্ন এলাকায় মোস্তফা মোড়লের ছেলে আলিফ হাসানের ওপর পরিকল্পিত হামলা চালায় স্থানীয় একটি গ্যাং। লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় মামলা হলেও গ্যাং সদস্যরা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কিশোরকে টার্গেট করে।

পুনরায় হামলা ও আতঙ্ক

গত ২২ মার্চ ২০২৬ তারিখে আবারও আলিফের ওপর হামলা চালায় গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসীর দাবি, একই ব্যক্তিকে বারবার টার্গেট করার পাশাপাশি তারা নিয়মিত চাঁদাবাজি ও ইভটিজিং চালিয়ে যাচ্ছে। এতে নারী ও কিশোরীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

সারসা এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একই ছেলেকে বারবার হত্যাচেষ্টা করা হচ্ছে, অথচ গ্যাংটির সদস্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আমরা দ্রুত এদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্যাংয়ের হাতে বেধড়ক মারপিটের শিকার আলিফ বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই সন্ত্রাসী গ্যাংয়ের সমূলে উৎপাটন এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর