1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেফতার ২ স্বাভাবিক তেল সরবরাহের দাবিতে পেট্টোল পাম্প মালিক সমিতির ২৪ ঘন্টার আল্টিমেটাম কয়রায় স্ত্রীর হাতে স্বামী খুন, হন্তারক আটক পাইকগাছার ইউএনও এবং টিএসও’র সাথে ঢাবি ছাত্র কল্যাণ সমিতি নেতৃবৃন্দের মতবিনিময় ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণা, পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে সাতক্ষীরায় সারসায় কিশোর আলিফ ফের সংঘবদ্ধ গ্যাংয়ের হামলার শিকার, আতঙ্ক! সাভারের বহুলালোচিত কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন আরব ও মুসলিম দেশগুলো কোথায়, আমাদের কঠিন সময়ে তারা কোথায়? হরমুজ নিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘনিয়ে আসছে

কয়রায় স্ত্রীর হাতে স্বামী খুন, হন্তারক আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত
koyra-১৬১৪৩
কয়রায় হন্তারক স্ত্রী খুকুমনি
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে তার গোপনাঙ্গে আঘাত করে হত্যা করেছে স্ত্রী খুকুমনি। নিহত স্বামী ফজলু গাজী (৬২) উপজেলার জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

এ ঘটনায় কয়রা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঐ রাতেই অভিযান চালিয়ে ঘাতক স্ত্রী খুকুমনিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলু গাজী স্বজনরা জানায়, গত ৩ বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যায়। তার কয়েকমাস পর একই ইউনিয়নের পাশ্ববর্তী আংটিহারা গ্রামের মৃত্যু শামছুর গাজীর কন্যা খায়রুন নেছা খুকুমনিকে দ্বিতীয় বিয়ে করেন ফজলু। কিন্তু সংসারে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

একপর্যায়ে ঐ দিন স্ত্রী খুকুমনির সাথে স্বামী ফজলু গাজীর ঝগড়া হয়। এ সময় খুকুমনির সঙ্গে তার হাতাহতি হয় এক পর্যায়ে খুকুমনি তার স্বামীর গোপনাঙ্গ চেপে ধরেন। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে ফজলুর মৃত্যর পর স্ত্রী খুকুমনি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পথে কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

koyra-১৬১৪৪

নিহত স্বামী ফজলু গাজী

দক্ষিন বেদকাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সেরাজুল ইসলাম বলেন, বিগত ৩ বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি । কিন্তুু বেশ কিছুদিন ধরে তার দ্বিতীয় স্ত্রী খুকুমনির সাথে পারিবারিক কলহ চলছিল। তারই রেশ ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে খুকুমনি স্বামীর গোপনাঙ্গ চেপে ধরলে ফজলু গাজী ঘটনাস্থলে মারা যান।

কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহত ফজলু গাজীর পুত্র আল আমিন বাদী হয়ে খুকুমণিকে আসামী করে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যকারী খুকুমনিকে আটক করেছে।

নিহত ফজলু গাজীর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর