- কয়রা (খুলনা) প্রতিনিধি::
কয়রায় পুকুরের পানিতে ডুবে রাবেয়া নামের ২ বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ৫নং কয়রা গ্রামের আব্দুর রহমান শেখের কন্যা।
জানা গেছে বুধবার রাবেয়া খাতুনকে নিয়ে তার মা ননদের বাড়িতে বেড়াতে যায়। ঐ দিন বিকাল ৪ টার পুকুরে পড়ে শিশুটি ডুবে যায়। এক পর্যায়ে খোজাখুজির পর তাকে না পেয়ে অবশেষে পানিতে ভাসতে দেখে। তাৎক্ষণিক তার স্বজনরা রাবেয়াকে মৃত্যু অবস্থায় ঐ পুকুর হতে উদ্ধার করে।
কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
রাবেয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।