1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা, এলাকায় উত্তেজনা!

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত
satkhira-16277
  • আক্তারুল ইসলাম ::

​সাতক্ষীরায় পেশাগত ও স্থানীয় বিরোধের জেরে দৈনিক সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার মো. আজিজুল ইসলামকে (৪৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইটাগাছা বাঙালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে পরবর্তী সময়ে আজিজুল ইসলাম বাঙালের মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসানের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাহিদ হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এই অপকর্মের প্রতিবাদ করা বা সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক আজিজুল ইসলামের ওপর এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে নাহিদ হাসান পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​এই বর্বরোচিত হামলার ঘটনার পর ইটাগাছা এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সচেতন নাগরিক সমাজ এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

​”পেশাদার সাংবাদিকদের ওপর এমন নগ্ন হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। আমরা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” — স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর