1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার আলোচিত শ্রীলেখা হত্যার আড়াই মাস পর গ্রেফতার -২ সাতক্ষীরায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে স্বাবলম্বী হয়েছে কৃষক ইমন খান সৈয়দপুরে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে স্থানীয় শহীদ দিবস পালিত সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোলিনীতে নদীর চরের গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন লায়ন্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সাতক্ষীরায় চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ শ’ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শার্শায় ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ হাজারো মানুষের মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও অভিযুক্তকে প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম

সাতক্ষীরায় চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ শ’ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত
satkhira-১৬৩০১
  • আক্তারুল ইসলাম ::

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে অভিযান চালিয়ে ১হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথবাহিনী।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নরহরকাটি গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযানে ৬টি ড্রামভর্তি ডিজেল উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ১২০০ লিটার।

অভিযানকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে চেয়ারম্যান ফেরদৌস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি সংকটের মধ্যে কেউ যাতে অবৈধভাবে তেল মজুত করতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর