1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার আলোচিত শ্রীলেখা হত্যার আড়াই মাস পর গ্রেফতার -২ সাতক্ষীরায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে স্বাবলম্বী হয়েছে কৃষক ইমন খান সৈয়দপুরে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে স্থানীয় শহীদ দিবস পালিত সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোলিনীতে নদীর চরের গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন লায়ন্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সাতক্ষীরায় চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ শ’ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শার্শায় ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ হাজারো মানুষের মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও অভিযুক্তকে প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম

পাইকগাছার আলোচিত শ্রীলেখা হত্যার আড়াই মাস পর গ্রেফতার -২

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত
paikgacha-thana-16308
  • নিজস্ব প্রতিনিধি::

পাইকগাছার বহুল আলোচিত শ্রীলেখা সানা হত্যা মামলায় পুলিশ দুইজন কে গ্রেফতার করেছে। সম্ভু সানা (৬৫) ও সঞ্জয় সানা (৪৫) নামে এ দুই ব্যক্তি কে পুলিশ গত ১০ এপ্রিল এলাকা থেকে গ্রেফতার করে। তারা দু’জনই সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের বাসিন্দা।

গ্রেফতার কৃত দুইজন কে রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিহত শ্রীলেখা সানার পরিবারের সঙ্গে সম্ভু সানার পরিবারের দীর্ঘদিন ধরে জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে এমন ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে মামলার রহস্য উদঘাটনে নিহতের দেবর প্রসেন সানা, স্ত্রী বিজলী, ছেলে হিরক সানা এবং পুত্রবধূ রাখি সানাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । কিন্তু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি । এতে করে তদন্ত এক পর্যায়ে স্থবির হয়ে পড়লেও পুলিশ বিকল্প সূত্র ধরে মামলার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করে।

নৃশংস এ হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রযুক্তিগত বিশ্লেষণ ও স্থানীয় তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

সর্বশেষ এসব তথ্যের ভিত্তিতেই হত্যার আড়াই মাস পর সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করলো পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে সম্ভু সানা ও সঞ্জয় সানাকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। অপরদিকে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি গভীর রাতে পশ্চিম দীঘা গ্রামের বাসিন্দা মৃত ফণীন্দ্র নাথ সানার স্ত্রী শ্রীলেখা সানাকে নিজ বাড়ির রান্নাঘরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। পরদিন সকালে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ২৩ জানুয়ারি নিহতের একমাত্র ছেলে গোবিন্দ সানা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর