1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত
Syedpur-16365
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

কাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশের মতো সৈয়দপুরেও এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। সৈয়দপুর উপজেলার ছয়টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলায় তিন হাজার ৮৭৬ জন পরীক্ষার্থী অংশ নিবে। এদের মধ্যে এসএসসি পরীক্ষায় তিন হাজার ২০২ জন এবং দাখিল পরীক্ষায় ৬৭৪ জন পরীক্ষার্থী রয়েছে।

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারে (২০২৬ সাল) এসএসসি ও সমমান পরীক্ষা উপজেলার ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

এসবের মধ্যে উল্লিখিত প্রথম চারটি কেন্দ্রে এসএসসি, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দাখিল এবং সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে এসএসসি ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি’র সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৩৪ জন। এদের মধ্যে নিয়মিত ৯১৯ এবং অনিয়মিত ১১৫জন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৫৩৫ জন এবং অনিয়মিত ৭৮ জন। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ১১ জন। এদের মধ্যে নিয়মিত ৭৮৯ জন এবং অনিয়মিত ২২২ জন। লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৪ জন। এদের মধ্যে নিয়মিত ৪৪৫ জন ও অনিয়মিত ৯৯ জন।

দাখিল পরীক্ষা সোনাখুলী মুন্সীপাড়া কামিল মাদ্রাসার পরিবর্তে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ স্থানান্তরিত পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৭৫ জন।

এসএসসি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৯৯ জন। এদের মধ্যে নিয়মিত ১৬১ জন এবং অনিয়মিত ৩৮ জন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার ( ১৮ এপ্রিল) প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকল পরীক্ষা কেন্দ্রে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। সেই আলোকে সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরার সুযোগ না থাকায় ওই কেন্দ্রটি শহরের সানফ্লাওয়ার স্কুলে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর