1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত
Syedpur-16365
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে নীলফামারীর সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনের বাংলা পরীক্ষায় ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারে (২০২৬ সাল) এসএসসি ও সমমানের পরীক্ষা সৈয়দপুর উপজেলার ছয়টি কেন্দ্রে শুরু হয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৯৪৪ জনের মধ্যে ৯৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

অনুপস্থিত ছিল তিনজন পরীক্ষার্থী । সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫৪৬ জনের মধ্যে ৫৪৫ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল একজন পরীক্ষার্থী ।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে ৭৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮৩ জন পরীক্ষায় অংশ নেয়। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ১০জন পরীক্ষার্থী। লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর মধ্যে ৪৬৭ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল দুইজন পরীক্ষার্থী।

সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হচ্ছে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এই কেন্দ্রে ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫১ জন পরীক্ষা দেয়। অনুপস্থিত ছিল ১২জন পরীক্ষার্থী।

আর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরীক্ষা কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৬৪ জনের সকলে উপস্থিত ছিলেন। এদের মধ্যে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ১৬০জন এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী চারজন।

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, এবারে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের বাংলা পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ছয়টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি পরীক্ষা কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর