1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত
paikgacha-hospital-16243
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচিত রহস্যজনক চুরির ঘটনার ১০ দিনের মধ্যে থানা পুলিশ চুরি যাওয়া সিসিটিভির সরঞ্জাম উদ্ধার ও ৩ জনকে আটক করেছে। মামলায় পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

আটককৃতরা হলো, পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের মান্নান গোলদারের ছেলে ফয়সাল গোলদার (৩২), একই এলাকার সিদ্দিক মিস্ত্রির ছেলে রমজান শেখ (৩৩) ও ৭ নং ওয়ার্ড বাতিখালী এলাকার জামাল গাজী ওরফে হরমুজ গাজীর ছেলে বাবু ওরফে এলিয়েন বাবু (২৮)।

থানা অফিসার ইনচার্জ (ওসি)’র নির্দেশে এসআই আয়ুব আলী সঙ্গীয় ফোর্সসহ গত ১৬ এপ্রিল রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া সিসিটিভির রাউডার ও অনু উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী সরোয়ার হোসেন বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। যার- নং ১০। পুলিশ এ মামলায় আটককৃত ৩ জনকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোর্পদ করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, চুরিসহ সবধরনের অপরাধ দমনে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। পর্যায়ক্রমে এলাকার সব অপরাধীদের আইনের আওতায় নেওয়া হবে।

উল্লেখ্য গত ৫ এপ্রিল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার অফিস রুমে দুঃসাহসিক এ চুরির ঘটনা ঘটে। সংবদ্ধ চোরেরা ঐ কার্যালয়ের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে সিসিটিভির মনিটর, ডিভিআর ও রাউডারসহ অন্যান্য সরঞ্জাম ও মালামাল চুরি করে নির্বিঘেœ পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ জানান, তার অফিস রুমের দুঃসাহসিক চুরির ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কারণ উদ্ঘাটন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর