1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কালিগঞ্জে সরকারি জায়গায় অবৈধ ভবন নির্মাণে এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ! মনিরামপুর উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট মডেলে গড়তে চান কামরুজ্জামান শাহীন ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ

পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত
uno,khal-paikgacha-16476
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি-সেচ) এর উদ্যোগে খুলনার পাইকগাছা উপজেলার হেতালবুনিয়ায় চলমান খাল খনন কার্যক্রম’র সুষ্ঠ বাস্তবায়নে সরেজমিনে মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের হেতালবুনিয়া খালে খনন কাজের মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি টিম।

সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ দখল-দূষণের কবলে পর্যায়ক্রমে খালটি ভরাট হয়ে যায়। এতে বিস্তির্ল এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছিল।

এমন পরিস্থিতিতে খালটির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে বিএডিসি (সেচ) খনন কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে।

এসময় মনিটরিং টিম কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি এর সুষ্ঠু বাস্তবায়নে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন। এছাড়া খনন কাজ পরিচালনায় সৃষ্ট নানা জটিলতার বিষয় অবগত হন তারা।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা, খালটির পুনঃখনন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর