1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনা-৬ এমপি’র লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত কয়রায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন জাতীয়তাবাদী বাস্তুহারা দলের তালা আহ্বায়ক কমিটিতে জাহিদুল হক লিটন আহবায়ক,মফিজুল সদস্য সচিব কামরুজ্জামান দুলালকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা সৈয়দপুরে স্থাপিত রোড ডিভাইডারের উদ্বোধন কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা ডুমুরিয়ার বিল ডাকাতিয়া: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ সাতক্ষীরায় বিএডিসির উপরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! মহান মে দিবসে সৈয়দপুরে শ্রমিক দলের র‍্যালী ও সমাবেশ

সৈয়দপুরে স্থাপিত রোড ডিভাইডারের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত
saedpur-16454
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরে বিভিন্ন সড়কে স্থাপিত রোড ডিভাইডারের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) বেলা এগারটায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দিনাজপুর রোড মোড়ে ওই রোড ডিভাইডারের উদ্বোধন করেন নীলফামারী – ৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম।

এ সময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) মো. মাহফুজার আলম, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, ইকু গ্রুপের সিইও মো. ইরফান আলম ইকু, জুলফিকার স্টিলের সেলস্ এন্ড মার্কেটিং ম্যানেজার মো. শহিদ খান নাদিম, ট্রাফিক সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. মাহফুজার আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শেষে সেখানে এক বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, সৈয়দপুর শহরের তীব্র যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপে প্রথমে অস্থায়ী এবং পরে স্থায়ীভাবে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় জুলফিকার স্টিল ও ওয়ালটনের সৌজন্যে ওই রোড ডিভাইডারগুলো স্থাপন করা হয়েছে। এতে করে ঘিঞ্জি এ শহরে কিছুটা হলেও যানজট সমস্যা নিরসনে ভূমিকা রাখছে স্থাপিত রোড ডিভাইডারগুলো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর