1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী মুন্সীগঞ্জে লেখক ও সাংবাদিক ফোরামের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ ও মসজিদ কমিটি পূণ:গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত-৬ সৈয়দপুরে এফ ও এইচ’র ১৩ শত শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ তিন মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার, দুশ্চিন্তার ভাজ জেলে পরিবারে কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত সৈয়দপুরে নানা আয়োজনে শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত কোরবানির বর্জ্য অপসারণে সৈয়দপুর পৌরসভার কর্মচারীদের বিরামহীন কর্মযজ্ঞ খুলনায় একই পরিবারে দুই নাতিসহ নানি খুন কয়রায় ডুসাকের দিক-নির্দশনামুলক সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সৈয়দপুরে এফ ও এইচ’র ১৩ শত শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত
saedpur-16648
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::

নীলফামারীর সৈয়দপুরে এফ ও এইচ স্কুল, কোচিং সেন্টার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যায়নরত পিছিয়ে পড়া ১ হাজার ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি (এফ ও এইচ)।

একইসাথে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারি ও বিভিন্ন এলাকার শতাধিক অসহায় পরিবারকেও দেওয়া হয়েছে কোরবানির মাংস
ঈদুল আযহার দ্বিতীয় দিন (২৯ মে) বিকেলে শহরের গোলাহাটস্থ এফওএইচ স্কুল চত্বরে ওই মাংস বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

আমেরিকা ভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা ফেন্ডস্ অব হিউম্যানিটি (এফ ও এইচ)’র অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবি সংস্থা হিউম্যানিটি ইন ডিসট্রেজ (হিড)।

সুত্র জানায়, সমাজে অসহায় ও দুস্থ পরিবারের সুবিধাবঞ্চিত সন্তান ঝড়ে পড়াসহ পিছিয়ে পড়েছে, মূলত তাদেরকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন থেকে কাজ করছে রংপুরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড)।

সৈয়দপুরেও ওই সংস্থা কর্তৃক বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। এসবের মধ্যে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে ১২৫ জন করে ৬২৫ জন, শহরের নিয়ামতপুর বাঙ্গালিপুরের একটি হাইস্কুলে ৫০২ জন,একটি কোচিং সেন্টারে ১০০ জনসহ এক হাজার ২২৭ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। এছাড়া সংস্থাটি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের মাধ্যমে ৬০ জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করা অসহায় পরিবারের সন্তান এবং অন্যন্য শিক্ষার্থীসহ ওইসব স্কুলে কর্মরত শিক্ষক, শিক্ষিকা এবং কর্মচারিদের বিভিন্ন সহযোগিতা করে থাকে সংস্থাটি। এরই অংশ হিসেবে প্রতি বছরের মতো কোরবানির মাংস বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে সংস্থাটি।

ওইদিন পাঁচটি প্রাথমিক বিদ্যালয়,একটি হাইস্কুল, একটি কোচিং সেন্টার ও একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের এক হাজার ৩০০ শিক্ষার্থীসহ ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক – কর্মচারী এবং বিভিন্ন এলাকার শতাধিক অসহায় পরিবারকে ১ কেজি ২০০ গ্রাম করে মাংস বিতরণ করা হয়।

গোলাহাটস্থ স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি (এফও এইচ) বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর সৈয়দ ওসামা জালাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যানিটি অব ডিসট্রেস’র (হিড) চেয়ারম্যান এম এ বারি,সহ সভাপতি এম এ আউয়াল, এফ ও এইচ স্কুলের প্রজেক্ট কো- অর্ডিনেটর আব্দুল লতিফ, ওয়াকিল আহমেদ মুন্না, সুধিজনসহ এফ ও এইচ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

কথা হয় ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফ ও এইচ) বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর স্যৈয়দ ওসামা জালালের সাথে। তিনি বলেন সমাজের অসহায় পরিবারের পিছিয়ে পড়া সন্তানদের আবারও শিক্ষায় ফিরিয়ে আনাসহ তাদের শিক্ষা কার্যক্রমের যাবতীয় খরচ বহন করে সংগঠনটি। পাশাপাশি তাঁদের মাঝে মানবিক সহায়তার লক্ষ্যে শীতবস্ত্র, খাদ্য, ঈদ উপহার ও কোরবানির মাংস বিতরণ করা হয়। তিনি এসব কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

এফ ও এইচ স্কুলের প্রজেক্ট কো- অর্ডিনেটর আব্দুল লতিফ বলেন, সকল নিয়ম মেনে সংস্থাটি স্কুলগুলো পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে সংস্থার মাধ্যমে। বিনামূল্যে টিফিনের ব্যবস্থা এবং চিকিৎসা সহায়তাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন পড়ালেখার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক শিক্ষিকাবৃন্দ নিরলস পরিশ্রম করে থাকেন। প্রয়োজনে অভিভাবকদের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন তারা।

প্রসঙ্গত আমেরিকা ভিত্তিক ওই প্রতিষ্ঠানটি বিগত ২০১৪ সাল থেকে বেসরকারি সংস্থা হিড এর মাধ্যমে ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি (এফ ও এইচ) সৈয়দপুর শহরে পাঁচটি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয় পরিচালনা করছে। এছাড়া একটি কোচিং সেন্টার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রও পরিচালনা করছে সংস্থাটি। এতে সমাজের অসহায় পরিবারের সন্তানদের পড়ালেখা করানোর মাধ্যমে শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে এফ ও এইচ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর