1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত সৈয়দপুরে নানা আয়োজনে শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত কোরবানির বর্জ্য অপসারণে সৈয়দপুর পৌরসভার কর্মচারীদের বিরামহীন কর্মযজ্ঞ খুলনায় একই পরিবারে দুই নাতিসহ নানি খুন কয়রায় ডুসাকের দিক-নির্দশনামুলক সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত খুলনার পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর বাইকুনুর আঙুর চাষে সাফল্য পেয়েছেন কলারোয়ার কৃষি উদ্যোক্তা জাহিদ বিশেষ আয়োজনে উৎসবমুখর পরিবেশে ৮২ হাজার বন্দির ঈদ উদযাপন

কোরবানির বর্জ্য অপসারণে সৈয়দপুর পৌরসভার কর্মচারীদের বিরামহীন কর্মযজ্ঞ

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত
saedpur-16644
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য সহ অন্যান্য ময়লা আবর্জনা দ্রুত অপসারণের মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখতে বিরামহীন কর্মযজ্ঞ চালু রেখেছে।

পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলার দিক নির্দেশনায় পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের তদারকিতে ঈদের দিন থেকেই শুরু হওয়া বর্জ্য অপসারণে এ পরিচ্ছন্নতা অভিযান শনিবারও (৩০মে) অব্যাহত রয়েছে। পৌরবাসীর স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নকর্মীরা সূর্যের আলো ফোটার আগেই শুরু হওয়া তাদের কর্মযজ্ঞ অব্যাহত রেখেছেন।
তাদের এমন ব্যস্ততা থাকার দৃশ্য পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে দেখা গেছে।

পৌরসভার সুত্র জানায়, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার সার্বিক নির্দেশনায় পরিচ্ছন্নকর্মীরা নিরলসভাবে অল্প সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার কোরবানির বর্জ্যসহ অন্যান্য ময়লা আবর্জনা অপসারণ করা সম্ভব হয়েছে।

শনিবার (৩০ মে) সরেজমিনে পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাতিখানা ফল মার্কেট, ৮ নং ওয়ার্ডের উপজেলা পরিষদের পিছনে, ৩ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ এলাকায় দেখা যায়, ডাস্টবিন ও তার আশপাশে জমে থাকা কোরবানির বর্জ্য অপসারণে পরিচ্ছন্নকর্মীরা কাজ করছে।

তারা জানান, ঈদুল আযহার প্রথম দিন সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ ও অপসারণের কাজ শুরু করেছেন। তারা বলেন স্যারদের নির্দেশে আমরা শহরকে পরিষ্কার রাখতে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে অনেকটা আক্ষেপের সাথে তারা বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে পৌরবাসীকেও সচেতন হতে হবে। কারণ তারা নির্ধারিত স্থানে বর্জ্য না ফেলে রাস্তার ওপরেই যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন, যা পরিচ্ছন্নতা কার্যক্রমকে কিছুটা বাধাগ্রস্ত করছে।

এদিকে সচেতন মহলের মতে চলতি বছর কোরবানির পশুর কিছু চামড়া বিক্রি না হওয়ায় এবং যথাযথ সংরক্ষণের অভাবে সেগুলো পঁচে যাওয়ায় লোকজন বিভিন্ন স্থানে রাস্তার পাশে ফেলে রাখে। ফলে এসব পরিত্যক্ত চামড়া থেকে দুর্গন্ধ ছড়ানোয় জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেয় পৌরসভা।

শহরের সাদ্দাম মোড়ে দেখা যায়, পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার হাসান আলী রবির নেতৃত্বে রাস্তার পাশে পড়ে থাকা চামড়াগুলো দ্রুত অপসারণ করে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণুর বিস্তার রোধে বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি অনেকাংশে কমে এসেছে।

জানতে চাইলে পৌর প্রশাসক ও ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। ফলে স্বল্প সময়েই পুরো পৌর এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি বলেন,তাঁর কাছে যখনই কোন এলাকার বর্জ্য অপসারণের বিষয়ে তথ্য আসছে, সাথে সাথে সেখানে কর্মী পাঠিয়ে বর্জ্য অপসারণ করা হচ্ছে।

তিনি বলেন, সৈয়দপুর পৌর এলাকাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহর গড়তে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসাথে পৌরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন এ বিষয়ে নাগরিকদেরও সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর