1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী মুন্সীগঞ্জে লেখক ও সাংবাদিক ফোরামের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ ও মসজিদ কমিটি পূণ:গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত-৬ সৈয়দপুরে এফ ও এইচ’র ১৩ শত শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ তিন মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার, দুশ্চিন্তার ভাজ জেলে পরিবারে কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত সৈয়দপুরে নানা আয়োজনে শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত কোরবানির বর্জ্য অপসারণে সৈয়দপুর পৌরসভার কর্মচারীদের বিরামহীন কর্মযজ্ঞ খুলনায় একই পরিবারে দুই নাতিসহ নানি খুন কয়রায় ডুসাকের দিক-নির্দশনামুলক সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জে লেখক ও সাংবাদিক ফোরামের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত
munsigang-১৬৬৫০
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি::

লেখক ও সাংবাদিক ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে রবিবার বিকেলে মুন্সীগঞ্জ প্লাজার চতুর্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি শিক্ষক, লেখক ও সংগঠক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক লেখক, ছড়াকার ও শিশু সাহিত্যিক মোঃ রেজাউল রেজোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং ক্যাব মুন্সীগঞ্জের সভাপতি কবি, সাংবাদিক ও সংগঠক অ্যাডভোকেট সাইফুল্লাহ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম মৃধা, সহ দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সেলিম, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এবং সহ-প্রচার সম্পাদক মোঃ নাদিম মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ রেজাউল রেজোয়ান। শেষে দোয়া মাহফিল পরিচালনা করা হয়, যেখানে শহীদ প্রেসিডেন্ট , সংগঠনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের মা জাহানারা খাতুনসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া।

আলোচনা পর্বে শহীদ প্রেসিডেন্ট -এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মোঃ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন কেএম সাইফুল্লাহ ভূইয়া ও মোঃ নূরুল ইসলাম মৃধা। স্বরচিত কবিতা আবৃত্তি করেন মোঃ জিয়াউর রহমান এবং মোঃ রেজাউল রেজোয়ান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর