1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড রাজগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মণিরামপুরের দুর্বাডাঙ্গায় বিএনপির যৌথ সভায় আসাদুজ্জামান মিন্টু পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা শুরুর একাদশে মার্টিনেজ, সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আর্জেন্টিনার অনুশীলন সুন্দরবনে কোস্টগার্ডের সাথে দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত অন্তর নিহত

শুরুর একাদশে মার্টিনেজ, সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আর্জেন্টিনার অনুশীলন

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত
argentina-16855
  • স্পোর্টস ডেস্ক ::

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব তো বটেই, গ্রুপের প্রথম স্থানও নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা। এই ম্যাচের ফলাফলে কিছুই যাবে আসবে না আলবিসেলেস্তেদের। তাই বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখার সুযোগ হাতছাড়া করছেন না লিওনেল স্কালোনি।

রুদ্ধদ্বার অনুশীলনে স্কালোনি সম্পূর্ণ ভিন্ন একাদশ নামান। অবশ্য প্রথম একাদশ এখনো চূড়ান্ত করেননি কোচ। গ্রুপের শেষ ম্যাচে মূলত অদলবদল করে খেলাতে চাইছে আর্জেন্টিনা, প্রথম কারণ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত যারা খেলেননি, তাদেরকে সুযোগ দেওয়া এবং শেষ ৩২ ম্যাচের আগে নিয়মিত শুরুর একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় ওই ম্যাচ খেলবে তারা, প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। এইচ গ্রুপের দ্বিতীয় দলের মুখোমুখি হবে তারা, সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন, সৌদি আরব ও কেপ ভার্দে।

সকালের অনুশীলনে স্কালোনি গোলপোস্টের নিচে রেখেছিলেন হুয়ান মুসোকে, যদিও ম্যাচে শুরু করবেন এমিলিয়ানো মার্টিনেজ। হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা গঞ্জালো মন্তিয়েল পুরোপুরি ফিট, অনুশীলনে তার সঙ্গে ডিফেন্সে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।

অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ডের জন্য শেষ ৩২ এর খেলা মিস করার ঝুঁকিতে থাকা লিয়ান্দ্রো পারেদেসকে সেন্ট্রাল মিডফিল্ডে প্রত্যাশা করা হচ্ছে। অনুশীলনে তার সঙ্গে এজেকুয়েল পালাসিওস, জিওভানি লু সেলসো ও জিউলিয়ানো সিমিওনে ছিলেন। বিশ্বকাপে এখনো দেখা যায়নি ভ্যালেন্তিন বারকোকে। রোজারিও সেন্ট্রাল যুব দলের এই খেলোয়াড়েরও শুরু একাদশে থাকার সম্ভাবনা আছে।

মাঝমাঠ ও আক্রমণভাগের সংযোগ স্থাপনে ছিলেন নিকো পাজ। একমাত্র স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। বিশ্বকাপের বর্তমান শীর্ষ গোলদাতা লিওনেল মেসি ছিলেন বেঞ্চে। আর্জেন্টাইন অধিনায়ককে দ্বিতীয়ার্ধে খেলানো হতে পারে।

অনুশীলনে আর্জেন্টিনার একাদশ: হুয়ান মুসো, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লু সেলসো বা ভ্যালেন্তিন বারকো, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাস ও জুলিয়ান আলভারেজ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর