1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! সাতক্ষীরায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ সার ও চারা বিতরণ পাইকগাছার লতার উলুবুনিয়া নদীর চরভরাটি জমিতে চলছে দখল মহোৎসব পাইকগাছা পৌরসভায় ৫২ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা রাজগঞ্জ ডিগ্রি কলেজে স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা, তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে ‘জাতীয় ছুটি’ ঘোষণা তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হৃদয় ভাঙল সেই টাইব্রেকারে, অনাকাঙ্ক্ষিত রেকর্ড নেদারল্যান্ডসের শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল মরক্কো গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

রাজগঞ্জ ডিগ্রি কলেজে স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা, তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত
monirmpur-16893
  • উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে টানা দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

কলেজ সূত্রে জানা যায়, গত সোমবার বিদায় অনুষ্ঠান শেষে কয়েকজনের “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দিনভর কলেজ ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে আরেকটি মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মনিরুল ইসলাম, সদস্য সচিব ইউনুস আলী জুয়েল এবং রাজগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঘটনার মূল হোতাসহ জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

ঘটনার গুরুত্ব বিবেচনায় মঙ্গলবার বেলা ১১টায় কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভাপতি জানান, অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ মো. কফিল উদ্দিনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, “কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত রাখতে সকলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর