1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কয়রায় টাইগার খলিলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৭ বার পঠিত
koyra-16887
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে টাইগার খলিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসীর কর্মকাণ্ড ভয়ভীতি ও মানুষকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে।

তার বেপরোয়া কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। টাইগার খলিল উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের মৃত আব্দুল বারী সানার ছেলে।

মঙ্গলবার(৩০ জুন) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গ্রাম বাসির পক্ষে বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার ছেলে কোহিনুর আলম সানা জনান, এলাকার কুখ্যাত চাঁদাবাজ, ভূমি দস্যু টাইগার খলিল তার বাহীনি নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘের দখল, মসজিদের সামনে খাঁস জমি জোরপূর্বক দখল করে পুকুর খনন করেছেন। এছাড়াও গভীর রাতে তার বাহীনি নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে জীবননাশের হুমকি প্রদান করে চলে আসে। বর্তমান আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি।

তিনি আরও জানান, টাইগার খলিল বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব বিস্তার করে এসব অপকর্ম লিপ্ত হয়। তার নামে একাধিক জিডি, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে মামলা চলমান রয়েছে।

এছাড়া তার আপন ছোট ভাই আধা পাগলা মাসুদের শরীরের বিভিন্ন স্থানে নিজেই আঘাত করে প্রতিপক্ষকে ফাসাতে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করছে। খলিল তার পাগল ভাইকে হত্যা করে আমাদের ফাসাতে হত্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে। তার হুমকীতে আমি ও আমার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকার ত্রাস সৃষ্টিকারী টাইগার খলিলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে ।

সংবাদ সম্মেলনে ঐ গ্রামের প্রায় অর্ধ শতাধিক লোক উপস্থিত ছিলেন। তবে এ সকল অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খলিলুর রহমান ওরফে টাইগার খলিল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযােগ করা হয়েছে তা সঠিক নয়।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ শাহ আলম বলেন, এ ব্যপারে অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর