1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! সাতক্ষীরায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ সার ও চারা বিতরণ পাইকগাছার লতার উলুবুনিয়া নদীর চরভরাটি জমিতে চলছে দখল মহোৎসব পাইকগাছা পৌরসভায় ৫২ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা রাজগঞ্জ ডিগ্রি কলেজে স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা, তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে ‘জাতীয় ছুটি’ ঘোষণা তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হৃদয় ভাঙল সেই টাইব্রেকারে, অনাকাঙ্ক্ষিত রেকর্ড নেদারল্যান্ডসের শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল মরক্কো গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

পাইকগাছা পৌরসভায় ৫২ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত
paikgacha-pourosova-16894
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় পৌরসভার নতুন ভবনে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকা ২৫ পয়সা। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকা ২৫ পয়সা, মোট ব্যয় ৫১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ২৫৩ টাকা ৯০ পয়সা এবং উদ্বৃত্ত ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ টাকা ৩৫ পয়সা।

বাজেট উপস্থাপনকালে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যের কথা তুলে ধরা হয়।

বাজেট সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ এবং হিসাবরক্ষক মৃণাল কান্তি সানা।

এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর