1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মণিরামপুরে অসুস্থ বিএনপি নেতা হাশেম আলীর শারীরীক খোঁজখবর নিতে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান মিন্টু লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বৃক্ষরোপন, চারা বিতরণ তালায় বাবার সাথে পরীক্ষা দিতে যাওয়ার পথিমধ্যে বাস চাপায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু আশাশুনিতে র‍্যাবের অভিযানে ১৩ লক্ষ টাকার অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী বিনষ্ট! কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অন্ধ ঘোড়ার আশ্রয়দাতা কলেজ ছাত্রের পাশে দাড়ালেন হুইপ রকিবুল ইসলাম বকুল নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল আওলাদ হোসেনের মরদেহ, গ্রেফতার ৪ অনুমোদন পেল নতুন ৩ উপজেলা ও ১ থানা  বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! সাতক্ষীরায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ সার ও চারা বিতরণ

আশাশুনিতে র‍্যাবের অভিযানে ১৩ লক্ষ টাকার অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী বিনষ্ট!

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত
16902
আশাশুনি প্রতিনিধি :


সাতক্ষীরার আশাশুনিতে র‍্যাবের অভিযানে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দের পর মোবাইল কোর্ট পরিচালনা করে সেগুলো বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক বাজার দরপ্রায় ১৩ লক্ষ টাকা।  বুধবার (১ জুলাই) বিকাল ৩ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নে উক্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আঃ মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আঃ হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র‍্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আশাশুনি থানার এসআই আব্দুর রউফ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
খবর পেয়ে মাছ ব্যবসায়ী দু’ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ী, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ী রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
মৎস্য অফিস সূত্রে জানাযায়, জব্দকৃত মাছের ওজন অনুমান ১ হাজার ৩৪২ কেজি এবং মূল্য ১৩/১৪ লক্ষ টাকা। অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর